সারাদেশে ভূমিকম্প: ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে কাল

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম

সাম্প্রতিক ভূমিকম্পের ফলে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এবং সম্ভাব্য মানসিক ট্রমা বিবেচনায় আগামীকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

পরিস্থিতি মূল্যায়ন শেষে পরবর্তী করণীয় ও সিদ্ধান্তসমূহ শিগগির জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেছে ঢাবি প্রশাসন।

ঢাবি জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ জানিয়েছেন, প্রশাসন সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে এই পদক্ষেপ নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত