দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এসএ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির ঢাকা উত্তর শাখা। তার বিরুদ্ধে দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড ও দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে এই নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত নোটিশে তাকে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাজ করার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। সুতরাং আপনার বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এসএ সিদ্দিক সাজু সাবেক সংসদ সদস্য এসএ খালেকের পুত্র। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে।
