নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে লাল, হলুদ, সবুজ জোন: ইসি সচিব

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশকে লাল, হলুদ ও সবুজ-এই তিনটি ভাগে ভাগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। 

রবিবার (২৩ নভেম্বর) সকালে কমনওয়েলথের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন।

এক ঘণ্টাব্যাপী আলোচনার পর আখতার আহমেদ সাংবাদিকদের জানান, কমনওয়েলথ সংস্থাটি গণভোট প্রক্রিয়াকে একটি অতিরিক্ত দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে দেখছে। তবে তারা নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ নির্বাচনের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করবে বলে কমনওয়েলথ মনে করে।

কমনওয়েলথ এখনই তাদের পর্যবেক্ষক দল প্রেরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানানো হয়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত