প্রথম প্রান্তিকে ফু-ওয়াং সিরামিকের মুনাফা কমেছে ৫৭.১৪ শতাংশ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১২:২৯ এএম

পুঁজিবাজারে সিরামিকস খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিক লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৫৭ দশমিক ১৪ শতাংশ। গতকাল রবিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার ফু-ওয়াং সিরামিক লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে ফু-ওয়াং সিরামিক লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে শূন্য দশমিক শূন্য ৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল শূন্য দশমিক শূন্য ৭ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে ফু-ওয়াং সিরামিক লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা কমেছে শূন্য দশমিক শূন্য ৬ টাকা বা ৫৭ দশমিক ১৪ শতাংশ।

আলোচ্য সময়ে ফু-ওয়াং সিরামিক লিমিটেডের শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে শূন্য দশমিক ১২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল শূন্য দশমিক ৪৪ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ফু-ওয়াং সিরামিক লিমিটেডের সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ দশমিক শূন্য ৩ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত