ইয়েমেনে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৫০ এএম

ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হয়ে তথ্য আদান–প্রদানের অভিযোগে ইয়েমেনে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে হুথি নিয়ন্ত্রিত একটি আদালত। হুথি-চালিত গণমাধ্যমের বরাতে প্রকাশিত টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, সানার দ্য স্পেশালাইজড ক্রিমিনাল কোর্ট ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্কে সক্রিয় থাকার’ অভিযোগে এই ব্যক্তিদের গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে। একই মামলায় আরও একজন পুরুষ ও একজন নারীকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আরেকজনকে খালাস করা হয়েছে।

আসামিদের একজনের আইনজীবী আব্দুল বাসিত গাজী বলেন, রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ তাদের থাকবে। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে—২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়কালে অভিযোগে থাকা ব্যক্তিরা মোসাদসহ বিদেশি গোয়েন্দা সংস্থার নির্দেশে তথ্য সংগ্রহ, শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগ, নাগরিকদের উত্তেজিত করা এবং হামলার সহযোগিতা করেছেন। এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় সামরিক, নিরাপত্তা ও বেসামরিক স্থাপনায় ধ্বংসাত্মক হামলা হয়েছে, যাতে প্রাণহানি ও বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

সম্প্রতি ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাবি ইসরায়েলি হামলায় নিহত হওয়ার ঘটনায় দেশে সন্দেহভাজনদের ধরপাকড় আরও জোরদার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত