আড়াইহাজার

বিদ্যুৎতের তারে রডের স্পর্শ, শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম

নারায়ণগঞ্জে আড়াইহাজারে বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সজল নামে এক শ্রমিককের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শ্রমিক আহত হন। রবিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার পাঁচরুখী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সজল (২৫) পাবনার সাথিয়া উপজেলার আমাইখোলা গ্রামের বাতেনের ছেলে, পেশা নির্মাণ শ্রমিক।

স্থানীয়রা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের অধিগ্রহণকৃত জমিতে পাঁচরুখী গ্রামের মো. জসিম পল্লী বিদ্যুৎ এর ৩৩০০০ কেভির তিনটি সঞ্চালন লাইনের নিচে বহুতল ভবনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎতের তারের সঙ্গে রডের স্পর্শ লাগলে বিদ্যুৎতারিত হন সজল। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অভিযুক্ত জসিমের ছেলে শান্ত জানান, এটা আমাদের জমি। এ জমি অধিগ্রহণ হয় নাই।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, আমরা খবর পেয়েছি।  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রোডস অ্যান্ড হাইওয়ের কাঁচপুর অফিসের নির্বাহী প্রকৌশলী অমিত চক্রবর্তী জানান,  আমরা  এ  জমিতে কাজ করতে নিষেধ করেছি। অধিগ্রহণকৃত জমিতে সীমানা নির্ধারণ করে দিয়েছি। জসিম যদি জমিতে কোন স্থাপনা করে তাহলে এটা অবৈধ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত