মানিকগঞ্জের সিংগাইরের ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের আলোচিত সারফিন মোল্লা হত্যার ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা রউফুল মুন্সীসহ ১৩ বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়। রবিবার (২৩ নভেম্বর) নিহতের ছেলে মোশারফ মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় এ মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২২ নভেম্বর সন্ধ্যায় চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজ্জাকের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে সারফিন মোল্লার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, এ ঘটনার পর পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে একজন এজাহারভুক্ত আসামি আব্বাস মোল্লা (৫২)। অন্যজন আজিজ মোল্লাকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে জোড় অভিযান চলছে বলে জানান তিনি।
বিদ্যুৎতের তারে রডের স্পর্শ, শ্রমিকের মৃত্যু
সিন্ডিকেট রুখতে আন্দোলনে মোবাইল ব্যবসায়ীরা