ঢাকার শ্যামলিতে অবস্থিত মাইকেয়ার হেলথ হাসপাতালে সোমবার (২৪ নভেম্বর) মিনিমাল ইনভেসিভ সার্জারীর অত্যাধুনিক 4K Endoscope & Imaging System মেশিন উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠানে অর্থোপেডিক, নিউরোসার্জন সহ সর্বজনীন বিভিন্ন বিভাগের সার্জন উপস্থিত ছিলেন। এই প্রযুক্তি ব্যবহার করে না কেটে ছিদ্র করে মেরুদন্ড, ব্রেন ও হাঁটুর অপারেশন করা হবে। অত্যাধুনিক এই মেশিনে রোগীরা বাংলাদেশেই হাঁটু এবং কাঁধের অর্থোস্কোপি, এন্ডোসকপিক নিউরো ও স্পাইন সার্জারি করতে পারবে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থোস্কোপিক সার্জন অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ও প্রধান অর্থোস্কোপিক বিভাগ, নিটোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফিরোজুর রহমান, উপ-পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, ডা. মো. আব্দল কাদের নোমান সহ প্রায় অর্ধাশতাধিক অর্থোপেডিক, স্পাইন ও এন্ডোস্কপিক ব্রেইন সার্জন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মো. জাহিরুল ইসলামের সঞ্চালনায় মাইকেয়ারের চীফ কনসালটেন্ট ও কো অর্ডিনেটর ডা. আব্দুল্লাহ আল রাফি, নিউরোসার্জন ডা. ফরহাদ আহম্মেদ ও ডা. মুজাহিদুল ইসলাম মামুন, নী সার্জন ডা. জাকারিয়া বিন হামিদ বক্তব্য রাখেন। পরে সবার উপস্থিতিতে কেক কেটে অত্যাধুনিক 4K Endoscope & Imaging System মেশিন উদ্ভোধন করা হয়।
