ট্রেনে নারকেল হকারের ছুরিকাঘাতে পপকর্ন বিক্রেতার মৃত্যু!

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে নারকেল বিক্রেতার ছুরিকাঘাতে আল আমিন (৩০) নামে এক পপকর্ন বিক্রেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।

নিহত আল আমিন (৩০) কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবধুয়াথলি গ্রামের মন্টুর ছেলে।

রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুল আজিজ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের শেষ বগিতে নারিকেল বিক্রেতা সঙ্গে পপকন বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে পপকন বিক্রেতা আল আমিন ছুরিকাঘাতে যখম করে। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে তাকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত