কুমিল্লার মুরাদনগরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ঘুরে ঘুরে বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত অংশগুলো দেখেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা জায়, শুক্রবার (২১ নভেম্বর) সৃষ্ট ভূমিকম্পে মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভবনের বিভিন্ন স্থানে হেয়ার ক্রেক দেখা যায়। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) কে অবহিত করলে তিনি পরিদর্শনে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ জন প্রকৌশলী সহ আমি শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শন করি। এ বিষয়ে প্রকৌশল দ্বয়ের প্রতিবেদন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, ফ্যাসিলিটি বিভাগের প্রকৌশলী রুবেল আহমেদ, সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।
