ওজনে কারচুপির অভিযোগে পেট্রোল পাম্প ও দোকানিকে জরিমানা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১০:২৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওজনে কম তেল দেওয়ার অভিযোগে এক পেট্রোল পাম্প ও এক দোকানিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

ইউএনও মো. আবুবকর সরকার জানান, শাহবাজপুর এলাকার জিলানী ফিলিং স্টেশন ও ভাই ভাই এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, জিলানী ফিলিং স্টেশনে পাঁচ লিটার অকটেন, ডিজেল ও পেট্রোল ইউনিটে তেল পরিমাপে ৬০ মি.লি. ২০ মি.লি. ও ৩০ মি.লি. তেল কম পাওয়া যায়। ভাই ভাই এন্টারপ্রাইজে পাঁচ লিটার তেল পরিমাপ করে ১০০ মি.লি. তেল কম পাওয়া যায়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ ধারায় জিলানী ফিলিং স্টেশনকে এক লাখ ও ভাই ভাই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত