ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে গ্রামের মো. মাইনুদ্দিন (৪৮) এর বসতঘরে ডাকাত দল হানা দিয়ে অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের মাইনুদ্দিনের বাসায় অজ্ঞাত ডাকাতদল জানালার রড কেটে ঘরের ভিতরে প্রবেশ করে মেইন দরজা খুলে আনুমানিক ১০/১২ জন ডাকাত ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা ২০ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা, ১টি আই ফোন ও সিসি ক্যামেরার ডিভিআর লুট করে নিয়ে যায়। ঘরে থাকা ডাকাতদের দেখে গৃহকর্ত্রী আকলিমা (৩৮) ডাকাত বলে চিৎকার করলে ডাকাতদল তাকে রড ও রেঞ্জ দিয়ে গুরুতর আঘাত করে। পরে আশপাশের লোকজন টের পেয়ে আকলিমাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ডাকাতদের সঙ্গে আনা একটি ধারালো দা ঘটনাস্থলে পাওয়া যায়। তাৎক্ষণিক খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, তদন্ত করে দ্রুত ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান ডাকাতির তথ্য নিশ্চিত করে বলেন, সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফরিদপুরে শিশু ধর্ষণ: যুবকের আমৃত্যু কারাদণ্ড
ববিসাসকে নিয়ে ফেসবুক পেইজে মিথ্যা তথ্য প্রচার, নয়জনকে লিগ্যাল নোটিশ