ঢাকায় বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ও গুম বিরোধী সংগঠন ‘মায়ের ডাক’র সমন্বয়ক  সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে এ মামলাটি করেন পুরান ঢাকার ব্যবসায়ী ও সমাজসেবক হোসাইন  মোহাম্মদ আনোয়ার ওরফে আনোয়ার হোসেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৪ নভেম্বর ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরে সামনে নারী ও শিশু ফোরামের উদ্যোগে ‘নারীর উপর ক্রমবর্ধমান সংহিংসতা ও অসম্মান : প্রতিরোধে প্রস্তুত সচেতন সমাজ’ শীর্ষক সমাবেশ হয়, সেখানে দেওয়া তুলির বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়। বাদী তার আবেদনে বলেন, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্ম চর্চার অধিকার হলো মানুষের মৌলিক অধিকার। বিবাহ হলো ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতিনীতি ও বিধান। পবিত্র কোরআনে সুরা নিসার ৩ নম্বর আয়াত  অনুযায়ী একজন মুসলিম পুরুষ চারটি পর্যন্ত বিবাহ করতে পারবেন। বাংলাদেশের প্রচলিত আইন মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্ট, ১৯৩৭ ধারা ২ অনুযায়ী বিবাহ, ভরণপোষণ, তালাক ইত্যাদি ক্ষেত্রে বিদ্যমান পক্ষগণ যদি মুসলিম হয়, সেক্ষেত্রে ইসলামি শরিয়াহ আইন প্রযোজ্য হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত