বিশ্বে ১২তম দূষিত শহর ঢাকা, শীর্ষে দিল্লি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:০০ এএম

বিশ্বের ১২৭টি দূষিত শহরগুলোর তালিকায় ১২তম স্থানে উঠে এসেছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর ১৫৩ নিয়ে শহরের বায়ুমান‘অস্বাস্থ্যকর’হিসেবে চিহ্নিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) সকাল ৮টা ৪৩ মিনিটে একিউআইর তথ্যানুযায়ী, ৪৬৭ একিউআই স্কোর নিয়ে ভারতের দিল্লি শহর শীর্ষে রয়েছে। এছাড়া ভারতের কলকাতা, পাকিস্তানের লাহোর, ইরানের তেহরান, ভারতের মুম্বাই, উজবেকিস্তানের তাসখন্দ, চীনের চেংদু শহর, পাকিস্তানের করাচি, ভিয়েতনাম হাউই শহর, কাতারের দোহা যথাক্রমে ২১৩, ২১০, ১৮৯, ১৮৩, ১৮২, ১৭৭, ১৭০, ১৭০, ১৬২ ও ১৫৯ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়,তৃতীয়, চর্তুথ, পঞ্চম ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম ও এগার তম স্থানে রয়েছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে  ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত