তৃতীয়বারের মতো জামায়াত আমীরের দায়িত্বে শফিকুর রহমান

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

টানা তৃতীয়বারের মতো ২০২৬-২৮ মেয়াদে জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ দায়িত্বে শপথ নেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নতুন দায়িত্ব নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করি না। তবু দেওয়া দায়িত্ব সম্মিলিতভাবে পালন করব। ভুল-ত্রুটি হলে দায় আমার। দেশ ও জনগণের স্বার্থে কাজ করব।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর জাতি দুঃসময় পার করেছে। কারাগার ছিল আমাদের প্রথম বাসস্থান। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই কারাবরণ করেছি।

ডা. শফিকুর রহমান ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার এবং ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বারের মতো আমীর নির্বাচিত হন। জামায়াতের ইতিহাসে এর আগে অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামী টানা তিনবার আমীরের দায়িত্ব পালন করেন।

গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতে ইসলামীর জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমীর নির্বাচন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত