বক্তাবলী গণহত্যা দিবস

শহীদদের স্মরণে বিনামূল্যে সুন্নতে খাৎনা-চক্ষু চিকিৎসা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম

নারায়ণগঞ্জে ফতুল্লার বক্তাবলী গণহত্যা দিবসের ১৩৯ জন শহীদদের স্মরণে বিনামূল্যে সুন্নতে খাৎনা ও চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে সৈয়দ আলী সরদার-আজিরুন নেছা সমাজ কল্যাণ সংস্থা।

শনিবার (২৯ নবেম্বর) সকালে বক্তাবলীর গঙ্গানগর এলাকায় সুন্নতে খাৎনা, চক্ষু চিকিৎসার পামাপাশি শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তাবলী গণহত্যায় শহীদ ৮ পরিবারকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ সিটির সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেলিযোগাযোগ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (রেগুলেটরি) ও সাবেক জেলা গভর্ণর প্রকৌশলী লায়ন মো. আব্দুল ওহাব, আব্দুল খালেক মাস্টার, ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. এ কে শফিউদ্দিন আহমেদ মিন্টু, নাসিকের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সৈয়দ আলী সরদার-আজিরুন নেছা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান লায়ন মো.রকিব উদ্দিনসহ আরও অনেকে।

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত