আগামীতে বিএনপি সরকারে আসলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে মন্তব্য করেন চারবারের সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদেও সাবেক হুইপ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহ জাহান চৌধুরী। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উত্তর শাখা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কুতুবদিয়াপাড়া এলাকায় এক উঠান বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি এদেশের নারীদের মর্যাদা দিয়েছে। আগামীতে বিএনপি সরকারে আসলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই কার্ড নিয়ে অল্প দামে চাল, ডাল, তেলসহ নানা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাবে।
টেকনাফে অপহরণকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘হয়তো শুদ্ধ হবেন, না হয় যুদ্ধ হবে। স্থানীয় যারা এসবে জড়িত আছেন, দ্রুত সঠিক পথে ফিরে আসুন।’
এ সময় টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ আলী চৌধুরী, টেকনাফ উপজেলা
কৃষকদলের সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা মৎসজীবীদলের সদস্য সচিব আবুল কালাম, হোয়াইক্যং ইউনিয়ন বিএনপির (উত্তর শাখা) সভাপতি হাজী ফেরদৌস আহমদ, হোয়াইক্যং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুসসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
