ডিআরইউ নির্বাচন

সভাপতি আবু সালেহ, সম্পাদক সোহেল পুনর্নির্বাচিত

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ এএম

ডিআরইউ (ঢাকা রিপোর্টার্স ইউনিটি) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের পর সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে আবু সালেহ আকন পেয়েছেন ৫০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৭৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঈনুল আহসান পেয়েছেন ৪৮৯ ভোট।

কার্যনির্বাহী কমিটির নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে মেহেদী আজাদ মাসুম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, নারীবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাহমুদ সোহেল ও ক্রীড়া সম্পাদক ওমর ফারুক ও আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূঁইয়া জয়ী হয়েছেন। এ ছাড়া কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, দপ্তর সম্পাদক মো. রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. মনোয়ার হোসেন ও কল্যাণসম্পাদক রফিক মৃধা। কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিজয়ীরা হলেন মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীন, আব্দুল আলীম ও সুমন চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত