চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন। খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে। আর তিনি অসুস্থ হলে বাংলাদেশ কাঁদে। রবিবার দুপুরে মতলব উত্তর উপজেলার মধ্য লুধুয়ায় ফতেপুর পূর্ব ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কার্যালয় উদ্বোধন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. জালাল উদ্দিন বলেন, আপনারা সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বাংলাদেশের প্রয়োজনে মহান আল্লাহ যাতে তাকে সুস্থ করে দেন। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ খুবই জরুরী। তিনি বলেন, ধানের শীষ প্রতীক বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষ প্রতীক আঠারো কোটি মানুষের আবেগ ভালবাসা। ধানের শীষ প্রতীক বিজয়ী হলে সাধারণ মানুষ বিজয়ী হবে।
উপজেলা বিএনপির সদস্য বোরহান দেওয়ানের সভাপতিত্বে ও মনজুর দেওয়ানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম। ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদল নেতা ফরহাদ হোসেন ও মহন মিয়ার আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভুঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু, উপজেলা যুবদলের সদস্য ফরহাদ হোসেন, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিন সহ শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ।
ঝটকা সামলে আবারও আকাশে ফিরছে এয়ারবাস এ৩২০
চীনা চাপ মোকাবিলায় তাইওয়ানের নতুন কৌশল