সারা দেশে পুলিশের অভিযানে ১০৮৩ জন গ্রেপ্তার

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

গত ২৪ ঘণ্টায় সারা দেশে অভিযান চালিয়ে এক হাজার ৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।

আজ সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের অভিযানে মোট এক হাজার ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অভিযানে একটি শর্টগান, ৫টি বিদেশি পিস্তল, দুটি রিভলভার ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত