আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আজ মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ইতোমধ্যেই টস জিতে ব্যাটিংয়ের ঘোষণা দিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। তিন ম্যাচের এই সিরিজ আপাতত ১–১ ব্যবধানে অমীমাংসিত। চলতি বছর এটাই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে তিন পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক এবং নাসুম আহমেদ। তাদের জায়গায় একাদশে এসেছেন বহুল আলোচিত শামীম হোসেন পাটোয়ারী, লেগ স্পিনার রিশাদ হোসেন এবং পেসার শরীফুল ইসলাম।
সিরিজের প্রথম ম্যাচে একদমই লড়াই করতে পারেনি বাংলাদেশ। হেরেছিল ৩৯ রানে। দ্বিতীয় ম্যাচে একটা সময়ে সহজ জয়ের পথে থাকলেও শেষটায় তালগোল পাকিয়ে ফেলে লিটন দাসের দল। শেষ পর্যন্ত মোহাম্মদ সাইফ উদ্দিনের ছোট্ট কিন্তু কার্যকর এক ইনিংসে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ। আজ শেষ ম্যাচে লিটনরা কেমন পারফর্ম করেন- সেটাই দেখার।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আদাইর, ক্রেগ ইয়াং, মার্ক হামফ্রিস ও বেন হোয়াইট।
৯০ শতাংশ ফিট থাকলেও নেইমার-ভিনির সুযোগ নেই –আনচেলত্তির কঠোর বার্তা
দিবা-রাত্রির টেস্টের আগে স্মিথের চোখের নিচে আই ব্ল্যাকের রহস্য কী?