গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু সম্প্রদায়ের জন্য ২১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে বিপ্লব মল্লিক (ঝন্টু) সভাপতি, বিমল বালা সহ-সভাপতি এবং নির্মল বিশ্বাসকে সংগঠন সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত সোমবার (১ ডিসেম্বর) রাতে পীড়ারবাড়ী পূর্বপাড়ের মৎস্য আড়তে আয়োজিত এক মতবিনিময় সভায় সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াত এই কমিটি প্রকাশ করে। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক নারায়ণ চন্দ্র হালদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ও ইউনিয়ন জামায়াতের তত্ত্বাবধায়ক মো. মহিববুল্লাহ।
এছাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মিলন ফরাজীসহ স্থানীয় নেতারা ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
