কুষ্টিয়ায় ৪ দিনের কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম

“কৃষি হোক অধিক লাভ ও সম্মান জনক পেশা” স্লোগানকে ধারণ করে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে ৪ দিনের কৃষি উদ্যোক্তা কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া খামার বাড়ি কর্মশালা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিদ ড. শওকত হোসেন ভুঁইয়া।

কর্মশালার উদ্বোধনীর সময় সেখানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিধ রবিউল ইসলাম, অতি: উপপরিচালক ওয়াহিদুজ্জামান, আব্দুল করিম, প্রকৌশলী উম্মে উমারা, ইমরুল পারভেজ প্রমুখ।

শতাধিক কৃষি উদ্যোক্তা নারী পুরুষের অংশ গ্রহণে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা আগামী শুক্রবার শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত