নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে কোন এক মার্কেটে গেলেন, গিয়ে দেখলেন মার্কেট বন্ধ। তাই বাড়ি থেকে বের হওয়ার আগে জেনে নিতে হবে যে মার্কেটে যাবেন সেটা খোলা আছে কিনা। কোন দিন কোন এলাকায় মার্কেট বন্ধ তা না জানলে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়। তাই ঝামেলা এড়াতে আগে থেকেই জানা দরকার কোথায় কখন দোকানপাট বন্ধ থাকে।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর যেসব এলাকার দোকান ও শপিং সেন্টার বন্ধ থাকে তা এক নজরে দেখে নিন।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
যেসব মার্কেট বন্ধ থাকে
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।
