ইউক্রেনের জন্য দুই বছরে ৯০ বিলিয়ন ইউরো তহবিল পরিকল্পনা ইইউ’র

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

ইউক্রেনকে দুই বছরে ৯০ বিলিয়ন ইউরো (১০৫ বিলিয়ন ডলার) সহায়তা দেওয়ার একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ফন ডার লায়েন। বুধবার তিনি এই পরিকল্পনা উপস্থাপন করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এই তহবিলের লক্ষ্য ইউক্রেন যেন আরও শক্তিশালী অবস্থান থেকে শান্তি আলোচনা পরিচালনা করতে পারে।

কমিশনের সভাপতি বলেন, ‘আজ আমরা আগামী দুই বছরের জন্য ইউক্রেনের আর্থিক চাহিদার দুই-তৃতীয়াংশ পূরণের প্রস্তাব করছি।’

বিপুল এই অর্থ ইউক্রেনকে কীভাবে প্রদান করা হবে তার জন্য দুইটি বিকল্প উপায় ভাবা হচ্ছে। এর মধ্যে একটি ইইউর পক্ষ থেকে ঋণ নেওয়া আর আপরটি হলো ইউরোপীয় ইউনিয়নের ভেতরে জমে থাকা রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করে তহবিল সংগ্রহ করা।

কিন্তু ইইউর গুরুত্বপূর্ণ সদস্য দেশ বেলজিয়াম দৃঢ়ভাবে এই প্রস্তাবের বিরোধিতা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত