শাহজালালে ফ্রান্সগামী ব্যক্তির পার্সেলে মিলল ইয়াবা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় ৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আজ বুধবার বেলা ১০টায় বিমানবন্দরের ৮ নম্বর হ্যাংগার গেট এলাকায় ঘটনাটি ঘটে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, বিমানবন্দরের ৮ নম্বর হ্যাংগার গেট এলাকায় এক ব্যক্তির ফ্রান্সগামী পার্সেল (কাগজের কার্টুন) স্ক্যানিং মেশিনে পরীক্ষা করার সময় সন্দেহ হয় কর্তব্যরত প্লাটুন কমান্ডার মো. আশরাফুল আলম এবং আনসার মো. সালাউদ্দিন মিয়ার।

এ সময় কার্টুনটি তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করাসহ ওই ব্যক্তিকে আটক করে দায়িত্বরত আনসার সদস্যরা। তদন্তের স্বার্থে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। জব্দকৃত ৪ হাজার পিস ইয়াবা ও আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত