অবিশ্বাস্য

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ এএম

দৈত্যাকার স্কুইড

নিউজিল্যান্ডের ওয়েলিংটনের সমুদ্রতট। তিন ভাই ড্যান, জ্যাক আর ম্যাথিউ অ্যাপলিন সমুদ্রের আশপাশেই বেড়াচ্ছিলেন। এমন সময় আচমকা চোখে পড়ে বিশাল এক প্রাণী। ৩৩ ফুট লম্বা এক দৈত্যাকার স্কুইড। বিশাল চোখ তার। প্রায় দশ ইঞ্চি ব্যাস হবে স্কুইডটির চোখের। রয়েছে আটটি বিশাল শুঁড়। এই স্কুইডটির মৃতদেহ ভেসে এসেছিল সমুদ্রতটে। তিন ভাইয়ের মধ্যে ‘ড্যান’, অ্যাপলিন ওশেন হান্টার  স্পেয়ারফিশিং অ্যান্ড সি ডাইভিং স্পেশালিস্ট। মুহূর্তের মধ্যেই  দৈত্যাকার স্কুইডের ছবি তুলে পোস্ট করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায়  সেই পোস্ট হয়ে যায় ভাইরাল। এই স্কুইডটির ওজন ২০০ কিলোগ্রাম। যদিও এটি বৃহত্তম স্কুইড নয়। এর আগে ৪৩ ফুটের একটি স্কুইড ধরা পড়েছিল স্মিথসোনিয়ান সাগরে। বিশাল স্কুইডটিকে ফেসবুকের পোস্টে দেখে চমকে উঠেছেন অনেকে। ‘এত বড় স্কুইডও হয় নাকি, এত এক ধরনের দৈত্য!’। সত্যিকার অর্থে, ‘দূষণের ফলে সামুদ্রিক প্রাণীরা আজ বিপন্ন’, ‘এই প্রাণীটির কীভাবে মৃত্যু হলো জানা যায়,’ এ জাতীয় মন্তব্য ভেসে আসে ফেসবুকে।  এর আগেও দৈত্যাকার একটি স্কুইডের দেখা পাওয়া গেছে ২০০৪ সাল নাগাদ জাপানে। এই প্রাণীর ক্ষেত্রে পুরুষের দৈর্ঘ্য স্ত্রী প্রাণীর চেয়ে কম।  এরা সাধারণত গভীর সমুদ্রে বাস করে। সমুদ্রের যেখানে কখনো আলো  পৌঁছায় না, সেখানেও এরা খুব ভালোভাবে শিকার করতে পারে। অমেরুদণ্ডী প্রাণীটির খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ, বড় চিংড়ি এমনকি ছোট ছোট স্কুইডও। খাবার গ্রহণের সময় এদের মুখগহ্বর বড় ছাঁকনির মতো কাজ করে। দুঃখজনক যে, জলজ প্রাণ বৈচিত্র্যে ভরপুর এ পৃথিবীতে স্কুইড হারিয়ে যেতে বসেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত