বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দেশে বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে। আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।
বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়ায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা।
এদিকে মসজিদ ছাড়াও দেশের অন্যান্য ধর্মাবলম্বীদের উপসনালয়েও তাদের ধর্মমতে প্রার্থনা ও খালেদা জিয়ার জন্য আশীর্বাদ করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার খালেদা জিয়ার জন্য বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া বিএনপির পক্ষ থেকেও দেশবাসীকে বিএনপি চেয়ারপারসনের আশু রোগমুক্তি কামনায় দোয়া করার আহ্বান জানানো হয়।
