দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১–এর স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে ইউনিফিল। শান্তিরক্ষা মিশনটি জানায়, বৃহস্পতিবার মারাউনাহ, মাজাদেল ও বারাশিত এলাকায় ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়। শুক্রবার আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে ইউনিফিল জানায়, এসব কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত লঙ্ঘন করে। ইসরায়েলকে বিদ্যমান লিয়াজোঁ ও সমন্বয় ব্যবস্থাগুলো মেনে চলার আহ্বান জানায় তারা। পাশাপাশি পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে—এমন প্রতিক্রিয়া থেকে লেবাননের বিভিন্ন পক্ষকে বিরত থাকার অনুরোধ করেছে শান্তিরক্ষা মিশন।
২০০৬ সালে গৃহীত প্রস্তাব ১৭০১ অনুযায়ী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি, ব্লু লাইন থেকে লিতানি নদী পর্যন্ত নিরস্ত্রীকৃত অঞ্চল এবং ইসরায়েলের সেনা প্রত্যাহার নিশ্চিত করার কথা ছিল। গত বছরের অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সেনা সরিয়ে নেওয়ার কথা থাকলেও দেশটি এখনো পাঁচটি সীমান্ত চৌকিতে সৈন্য মোতায়েন রেখেছে।
এদিকে বৃহস্পতিবার রাতে টহলদলের দায়িত্ব পালনের সময় বিন্ত জবেইল এলাকায় তিনটি মোটরবাইকে করে আসা ছয় ব্যক্তি ইউনিফিলের একটি গাড়ির পেছনে গুলি চালায়। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনতে লেবানন কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে মিশনটি।
বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় মশাল মিছিল
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেলেন 'ফিফা শান্তি পুরস্কার'