কুষ্টিয়ার দৌলতপুরে আর্থিক লেনদেনের জেরে দুর্বৃত্তের ছোড়া গুলিতে রফি ম-ল (৪৮) নামে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে ইউসুফ ও রবজেল নামে আরও দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামে এই গোলাবর্ষণ ও হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত রফি ম-ল স্থানীয় বাসিন্দা মৃত মতালেব ম-লের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ‘বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৯ নম্বর পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামের বাসিন্দা মহত আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও হারান ফারাজির ছেলে মহসিন ফরাজী (৬০), স্থানীয় চা দোকানি ওবাইদুলের (৪৫) চায়ের দোকানের পাশে বাঁশের তৈরি মাচার ওপর বসে আলাপ করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল আরোহী পাঁচজন অজ্ঞাতনামা মুখোশধারী মোটরসাইকেল থামিয়ে রফিকুল ইসলামের বুকে গুলি করলে ঘটনাস্থলেই রফিকের মৃত্যু হয়। হত্যাকা- শেষে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় যুবক রবজেল ফরাজী (৪৫), ইউসুফ মোল্লা (৪০) তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা পরিস্থিতি বেগতিক দেখে তাদের পায়ে গুলি করে তাদের দুই মোটরসাইকেল দুই দিকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আহত রবজেল ও ইউসুফকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম জানায়, কৃষি শ্রমিক রফিকের সঙ্গে পাশের গ্রামের আলামিন নামে এক ব্যক্তির টাকা-পয়সা লেনদেনের ঘটনায় সৃষ্ট দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে নিহতের স্বজনদের কাছে শুনেছি।
হত্যাকা-ের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, মোটরসাইকেলযোগে এসে পাঁচজন দুর্বৃত্ত রফি ম-লকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান রফি ম-ল। এ সময় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা টাকা পয়সা লেনদেনের ঘটনায় সৃষ্ট দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তরা এই হত্যাকা- ঘটিয়ে থাকতে পারে। পুলিশ তদন্ত করে দেখছে, যারায় এই হত্যাকা-ে জড়িত থাক তাদের গ্রেপ্তার করা হবে।
ফরিদপুরে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা : ফরিদপুরের সালথায় উৎপল সরকার (২৬) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় ওই মাছ ব্যবসায়ীর সাথে থাকা ভ্যানচালককে চোখ বেঁধে ফেলে রেখে যায়। শুক্রবার ভোরে উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উৎপল সরকার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রীজ সংলগ্ন এলাকায় ভোররাতের দিকে মাছ কিনতে যাওয়ার সময় মাছ ব্যবসায়ী উৎপল সরকার। এ সময় উৎপল সরকারকে অজ্ঞাতনামা ৩/৪ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নিহত উৎপল সরকার ব্যাটারি চালিত ভ্যানে করে গোপালগঞ্জের মকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন।
এর আগে দুর্বৃত্তরা ভ্যান চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিং এর সাথে বেঁধে রাখে। নিহত উৎপল সরকারের সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় তারা।
এদিকে সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে সালথা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এখনো পরিবারের তরফ থেকে অভিযোগ পাইনি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
