অ্যাটর্নি জেনারেল বললেন

তারেক রহমান ভোটার কি না এ প্রশ্ন অবান্তর

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ এএম

ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জুলাই গণহত্যার বিচার চলমান। দ্রুত যেন ট্রায়াল শেষ হয়, আমরা সে লক্ষ্যে যা যা করণীয়, তার সবই করেছি। বিচার বিঘিœত করা বা বিলম্বিত করার কোনো সুযোগ নেই।’

গতকাল শুক্রবার সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না, এ প্রশ্ন অবান্তর। তিনি বলেছেন, যেহেতু তিনি (তারেক রহমান) ভোট (নির্বাচন) করতে চেয়েছেন, তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক।

শৈলকুপা উপজেলা হাজী কল্যাণ সংস্থার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আলহাজ মো. লুৎফর রহমান টুলু। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার হাজী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত