সাদিক কায়েম

জামায়াত প্রার্থী জয়ী হলে ঠাকুরগাঁও এয়ারপোর্ট চালু করবে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হলে ঠাকুরগাঁও এয়ারপোর্ট চালু করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করবে। এছাড়া এ অঞ্চলের কৃষক-শ্রমিক-মজুর যারা আছেন তাদের অধিকার আদায়ের জন্য কাজ করবে। শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের “তারুণ্যের উৎসব” সমাবেশে এ মন্তব্য করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

তিনি বলেন, ভোটকেন্দ্র নিরাপদ রাখতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নতুন বাংলাদেশে ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। লন্ডনে, দিল্লিতে কিংবা পিন্ডিতে বসে রাজনীতি চলবে না।

সাদিকা কায়েম বলেন, গত ৫৪ বছরে আমাদের যে আশা ছিল তা পূরণ হয়নি। গত ১৭ বছরে ফ্যাসিবাদী কাঠামো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিস্ট আমলে যে সীমান্ত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটির বিচার করা হবে। স্বাধীন বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশন চলবে না।  সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি।

এ সময় ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, জাতীয় গণশিল্পী রোকনুজ্জামান, ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও-২ আসনের আবদুল হাকিম এবং ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী মিজানুর রহমান মাস্টার প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত