যাত্রাবাড়ী থেকে বিদেশি পিস্তলসহ দুজন গ্রেপ্তার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার বিকেলে যাত্রাবাড়ী থানাধীন দোলাইরপাড় এলাকা থেকে পিস্তলসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মিলন হোসেন (৩৯) ও মো. শামিল ওরফে শামিল হোসাইন (২২)। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার বিকেলে জানতে পারে, যাত্রাবাড়ী থানাধীন দোলাইরপাড় গোলচত্বরসংলগ্ন টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনে কয়েকজন অবৈধ অস্ত্রধারী অবস্থান করছে। পরে তারা ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেলে বসে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ মো. মিলন হোসেন ও মো. শামিল ওরফে শামিল হোসাইনকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত