ফরিদপুরে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ এএম

ফরিদপুর জেলার ভাঙ্গায় গভীর রাতে অজ্ঞত এক বাসচাপায় মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে হামিরদী ইউনিয়নের মাধবপুর ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময়  অজ্ঞত বাসটি দ্রুত গঠনস্থল থেকে চলে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইদহ ল-১১-৯২৫৭ নম্বরের একটি মোটরসাইকেল ভাঙ্গা থেকে ফরিদপুর আসার পথে মাধবপুর ব্রিজের সামনে গিয়ে বিপরীত দিক থেকে আস অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই সুমন (২৫) ও ইমন (২২) নামে দুজন আরোহী নিহত হন। তারা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। অপরদিকে গুরুতর আহত অপর আরোহী মো. আশিক মোল্লাকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মোটরসাইকেলটি থানায় জব্দ রাখা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত