বালিয়াকান্দিতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আজিজ শেখ (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দমাগুরা গ্রামের মৃত তাছির উদ্দীন শেখের ছেলে।

রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জামালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

ভুক্তভোগী শিশুর পিতা বলেন, আমার মেয়ে গত বুধবার পাশের খোর্দ্দমাগুরা গ্রামের হাফেজিয়া মাদ্রাসায় পড়তে যায়। সেখান থেকে ফেরার পথে সকাল সাড়ে ১১টার দিকে চায়ের দোকানদার আজিজ শেখ তাকে ফুসলিয়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। ভয়ে বাড়িতে এসে কাউকে কিছু জানায়নি। পরে ব্যাথায় কাতরাতে থাকলে বিষয়টি জানায়।

বৃহস্পতিবার তাকে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করে। পরে সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। রবিবার দুপুরে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দি থানার এসআই আল আমিন বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে বিকালে অভিযুক্ত আজিজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত