কোহিনূর কেমিক্যালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

দেশের স্বনামধন্য প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা রবিবার (৭ ই ডিসেম্বর) বিকাল ৩:১৫ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম। 

সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন ও কাজী মামুনুল আশরাফ, কোম্পানী সচিব মো. কামরুজ্জামান, এফসিএমএ এবং সিএফও মো. শামীম কবির।

উক্ত সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানীর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচিসমূহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আলোচ্য সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৬৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত