ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা, মেয়াদ ৫ বছর

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়ে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংস্থাগুলোর নিবন্ধনের মেয়াদ থাকবে পরবর্তী ৫ বছর।

আজ সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ৬ নভেম্বর থেকে পরবর্তী ৫ বছর পর্যন্ত প্রথম ধাপের ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে আর দ্বিতীয় ধাপের ১৫টি পর্যবেক্ষক সংস্থাকে গত ৪ ডিসেম্বর থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়েছে। এ পর্যবেক্ষক সংস্থাগুলো আগামী পাঁচ সকল ধরনের নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে জানায় নির্বাচন কমিশন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত