আতিফের কনসার্টের নিশ্চয়তা দিল আয়োজক সংস্থা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

একের পর এক বাতিল হয়ে যাচ্ছে কনসার্ট। এরই মধ্যে বেশ কয়েকজন পাকিস্তানি শিল্পী ঢাকায় এসে অনুমোদনের অভাবে গান না গেয়েই ফিরে গেছেন নিজ দেশে। এত অনিশ্চয়তার মধ্যেও আরেক পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কনসার্টের বিষয়টির নিশ্চয়তা দিচ্ছে আয়োজক সংস্থা ‘স্পিরিটস অব জুলাই’ ও ‘মেইন স্টেইজ’। যৌথভাবে এই আয়োজকপক্ষ থেকে জানানো হয়েছে ‘মেইন স্টেইজ শো-২০২৫’ শীর্ষক আতিফ আসলামের কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ ডিসেম্বেই। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল নিউ প্রজেক্ট টাউন, ঢাকায় অনুষ্ঠিত হবে এটি। 

‘স্পিরিটস অব জুলাই’ জানায়, কনসার্টটি থেকে অর্জিত মোট লভ্যাংশের ৪০ শতাংশ অর্থ এবারও ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে। যে অর্থ সংস্থাটির চলমান শহিদ ও আহত এবং তাদের পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে ব্যবহার করা হবে। এ বিষয়ে গত ২ নভেম্বর জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে স্পিরিটস অব জুলাইয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

‘স্পিরিটস অব জুলাই’-এর প্রচার সম্পাদক সাদেকুর রহমান সানি গণমাধ্যমকে বলেন, ‘শুরুর দিকে এককভাবে পরিকল্পনা থাকলেও অবশেষে আমরা এই কনসার্টটি যৌথভাবে করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও সবরকম অনুমতি নেওয়া হয়েছে। অবশেষে কনসার্ট হচ্ছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত