নীলফামারীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মারুফ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর ) সকাল ৭টার দিকে সদর উপজেলার হাজিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ চওড়া বড়গাছা ইউনিয়নের ছত্রসাল এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি নীলফামারী জজ কোর্টের ক্যান্টিন পরিচালনা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতোই মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন মারুফ। সকালের দিকে ঘনকুশারার কারণে হাজিগঞ্জ বাজারসংলগ্ন সড়কে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পরে ট্রাকটি আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলের গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
ওসি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুপুর ১টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা