কক্সবাজারের টেকনাফে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে টেকনাফের আলীখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাজির পাড়ার সৈয়দ নুরের ছেলে মুহাম্মদ ইমাম হোসেন ও হ্নীলা মৌলভীবাজার এলাকার মৃত সেলিমুদ্দিনের ছেলে সিএনজি ড্রাইভার ফারুক।
জানা গেছে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী রাস্তার মাথায় টেকনাফ হতে কক্সবাজারগামী ট্রাক ও হ্নীলা হতে টেকনাফগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজির ড্রাইভার ও একজন যাত্রী নিহত হয়। ট্রাকের ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে ।
টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। এ পর্যন্ত দুইজন নিহতের খবর পাওয়া গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।
ভারতের সম্মতিতে নয়, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চাই: হাসনাত