১১ দিনে গড়াল স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ এএম

নিয়োগবিধি সংশোধন, বেতনবৈষম্য দূরীকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদার দাবিতে টানা ১১তম দিনের মতো কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের মেইন গেটে অবস্থান এই কর্মসূচিতে ৬৪ জেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা অংশ নেন।

বিক্ষুব্ধ স্বাস্থ্য সহকারীরা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে বিভিন্ন প্রতিবাদী সেøাগান আর আর তাদের টিকাদানের হলুদ মণিপতাকা রঙিন করে তোলে স্বাস্থ্য অধিদপ্তর প্রাঙ্গণ। এ সময় তারা, ‘জিও জিও জিও চাই’, ‘নিয়োগবিধি সংশোধন চাই, করতে হবে, করতে হবে’, ‘তালা লাগা, তালা লাগা, ডিজি অফিসে তালা লাগা’সেøাগান দেন ।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শফিউল আযম বলেন, এ স্বাস্থ্য অধিদপ্তরই আমাদের দাবি আদায়ের অন্তরায়। যৌক্তিক ও ন্যায্য দাবি আদায়ে দীর্ঘ ১১ দিন ধরে খেয়ে না খেয়ে অবস্থান কর্মবিরতি পালন করে যাচ্ছি। এ অফিসের কর্মকর্তারা একটি দিনও আমাদের প্রতি সহমর্মিতা জানাননি।

এই কর্মসূচির কারণে কয়েক দিন ধরে সারা দেশে ১ লাখ ২০ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্রের কার্যক্রম বন্ধ রয়েছে। টিকা নিতে এসে অনেক মা ও শিশু ফিরে যেতে হচ্ছেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে গত ২৯ নভেম্বর থেকে শহীদ মিনারে অবস্থান শুরু করেন সারা দেশের স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। সেখানে তিন দিন অবস্থান করেন। গত ২ ডিসেম্বর থেকে তারা অবস্থান শুরু করেন মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত