শ্রীপুরে বিএনপিতে যোগ দিলেন ৫২ বিশিষ্টজন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ এএম

গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী ও কলেজ শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগ দিয়েছেন।

গতকাল বুধবার বেলা ১১টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

বীর মুক্তিযোদ্ধা হাজি আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন সরকার, বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন সরকার, শ্রীপুর সরকারি কলেজের সেলিম মোল্লা, অধ্যাপক আব্দুল হান্নান শেখসহ ৫২ বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান করেন। যোগদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত