বগুড়ার গাবতলী বেদেপল্লীতে হামলায় শাকিল (২৫) নামে এক সাপুড়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের প্রথম আরছেও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাকিল ঢাকা সাভারের বিপ্লবের ছেলে। এ ঘটনায় রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার রাত ৩টার দিকে স্থানীয় যুবক রাশেদকে চোর সন্দেহে আটক করে বেদেরা। পরে সকালে রাশেদের আত্মীয় স্বজনরা বেদেপল্লীতে গিয়ে তাকে ছিনিয়ে আনতে গেলে বেদেদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শাকিলকে ছুরিকাঘাত করে। এতে আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাশেদের মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাঁশখালীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আলোচনা সভা 