সালাহর সঙ্গে বৈঠকে বসবেন স্লট

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম

ক্লাব আমাকে বলির পাঁঠা বানিয়েছে- প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ড্রয়ের পর এমনই মন্তব্য করেছিলেন মোহামেদ সালাহ। এর পরই চ্যাম্পিয়নস লিগে ইন্তার মিলানের বিপক্ষে ম্যাচে সালাহকে স্কোয়াডের বাইরে রাখেন কোচ আর্না স্লট। আগামীকাল শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের মুখোমুখি হবে লিভারপুল।

তার আগে আজ শুক্রবার সংবাদ সম্মেলনে স্লট বলেন, 'আমরা ক্লাব হিসেবে সিদ্ধান্ত নিয়ে থাকি। আমি সেই (সালাহকে বসানো) সিদ্ধান্তের অংশ ছিলাম। আমি তাকে দলে রাখতে না চাওয়ার কোনো কারণ দেখি না।'

স্লট জানিয়েছেন, তিনি আগামীকাল অর্থাৎ শনিবার সালাহর সঙ্গে বসবেন। 'আমি সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখি (লিভারপুল কর্তৃপক্ষ)। কিন্তু যখন দলের একাদশ বা স্কোয়াড নির্বাচন করার সিদ্ধান্তের বিষয় আসে, তখন তারা সেটাকে আমার ওপর ছেড়ে দেয়।'

অ্যানফিল্ডে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত