২২ ডিসেম্বর শুরু অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ এএম

দেশের উদীয়মান ফুটবলারদের জন্য আরেকটি নতুন মঞ্চ প্রস্তুত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ৬৪টি জেলার অংশগ্রহণে ৮ ভেন্যুতে শুরু হতে যাচ্ছে ‘অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘তারুণ্যের উৎসব’ প্রকল্পের আওতায় আগামী ২২ ডিসেম্বর ঝিনাইদহ ভেন্যু থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। ৬৪টি জেলাকে ৮টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে দলগুলোকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল জোনাল সেমিফাইনাল ও ফাইনালে খেলার সুযোগ পাবে। পরে ৮টি জোনের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে টুর্নামেন্টের চূড়ান্তপর্ব অনুষ্ঠিত হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত