স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির হত্যাচেষ্টাকারী সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৫ ডিসেম্বর) ডাকসু প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, আমাদের ছোট ভাইয়ের (সাদিক কায়েম) প্রতিটি দাবি যৌক্তিক। এর আগেও আমরা আপনাদের সামনে বলেছি; এই পদক্ষেপগুলো আরও বেগবান করতে হবে। আমরা তাদের এই যৌক্তিক দাবিগুলো অবশ্যই বাস্তবায়ন করব।

ওসমান হাদির স্বাস্থ্য সম্পর্কে তিনি বলেন, আমাদের ওসমান হাদি এখন অসুস্থ। সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে, এজন্য দোয়া কামনা করছি।

ওসমান হাদির হত্যাচেষ্টাকারীরা দেশে আছে নাকি পালিয়ে গেছে-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সংক্ষেপে বলেন, ‘সবকিছু তো এখানে বলা যাবে না’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত