সিইসির সঙ্গে জরুরি বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল নির্বাচন-সংক্রান্ত সমসাময়িক জরুরি বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে। 

আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় এ  বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হবে।

প্রাথমিকভাবে এ বৈঠক আজ সকালে হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন সকালের পরিবর্তে বৈঠকের জন্য বিকেলের সময় নির্ধারণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত