মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মূল ফটকের সামনে রাজাকারদের ঘৃণা চত্বর তৈরি করে সেখানে জুতা নিক্ষেপ করেছেন কলেজের শিক্ষার্থীরা ও সাধারণ জনতা।
আজ বুধবার দুপুর থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের দোসর রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশে প্রতীকী স্তম্ভ বানিয়ে সাধারণ জনতা ও ছাত্র-ছাত্রীদের ঘৃণা প্রদর্শন করতে দেখা যায়।
তারা জানান, বাংলাদেশের মানুষ কোনোভাবেই রাজাকারদের দেখতে চায় না। বর্তমান প্রজন্মও রাজাকারদের ঘৃণা করে। এ কারণে ঘৃণাস্তম্ভ তৈরি করে সেখানে জুতা নিক্ষেপ, জুতা পেটা, থুথু নিক্ষেপ, লাথি, চড় মারছে।
