সেন্টমার্টিনে ট্রলিং জালসহ ১৬ জেলে আটক

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১৬ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা কর্তৃক সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১২টি ট্রলিং জালসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত জাল, আর্টিসানাল ট্রলিং বোট ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত