কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার (১৮ জুলাই) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত প্রদান করলে চালক সিএনজি রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে, উক্ত সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও সিএনজির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
নিঝুমদ্বীপের কেওড়া বন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার